দেশে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত: জামায়াতে ইসলামীর আমিরের দেশপ্রেম ও আস্থার দৃষ্টান্ত

নিজেস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের হৃদপিণ্ডে ৫টি ব্লক ধরা পড়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে দেশেই ওপেন হার্ট সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্ত এমন অনেক রাজনৈতিক নেতার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যারা ছোটখাটো চিকিৎসার জন্যও বিদেশে পাড়ি জমান।

চিকিৎসকদের বোর্ড যখন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা বলেছিল, তখন তিনি স্পষ্ট ভাষায় তার অপারগতা জানান। তিনি বলেন, “আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ।” তার এই মন্তব্য দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার গভীর আস্থা এবং দেশপ্রেমের পরিচায়ক।

এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দেশের অনেক বিত্তবান ও প্রভাবশালী রাজনৈতিক নেতা সামান্য অসুস্থতার জন্যও সিঙ্গাপুর, থাইল্যান্ড বা অন্য কোনো দেশে ছুটে যান। অথচ জামায়াতে ইসলামীর আমিরের মতো একজন শীর্ষ নেতা, যার হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে, তিনি বাইপাস সার্জারির মতো একটি বড় ও ঝুঁকিপূর্ণ অপারেশন দেশের মাটিতে করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্ত একদিকে যেমন দেশের চিকিৎসা পেশাজীবীদের প্রতি সম্মান দেখাচ্ছে, তেমনি দেশের চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করছে। এই পদক্ষেপ অন্যান্য রাজনৈতিক নেতাদের জন্য একটি বড় বার্তা, যেন তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ