গাজায় নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আবাসিক এলাকা

নিজেস্ব প্রতিবেদক

গাজায় আবারও নতুন করে বড় আকারের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, গাজা নগরীতেই হামাস যোদ্ধাদের শেষ ঘাঁটি রয়েছে এবং সেটি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার রাতে গাজা নগরীর উত্তরের এবাদ-আলরহমান এলাকায় প্রবেশ করে ইসরাইলি বাহিনী। ট্যাংক নিয়ে হামলা চালিয়ে তারা বিভিন্ন আবাসিক ভবন ও বাড়িঘর গুঁড়িয়ে দেয়। এ সময় ভীত-সন্ত্রস্ত সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়।

এদিকে বুধবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেয়ি এক বিবৃতিতে বলেন,

“গাজা নগরী খালি করতেই হবে। দক্ষিণাঞ্চলে বিশাল ফাঁকা এলাকা রয়েছে, জনগণকে সেখানে চলে যেতে হবে।”

ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, টানা বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালানোর কারণে গাজার নগর জীবন কার্যত অচল হয়ে পড়েছে। হাজারো মানুষ আশ্রয় হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, গাজায় এই নতুন অভিযান মানবিক সংকটকে আরও চরম পর্যায়ে নিয়ে যাবে, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসার অভাব ইতোমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ