
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার (২৯ আগস্ট) রাতেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এক ক্ষুদে বার্তায় এনসিপি জানায়, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে” রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
দলটির ঢাকা মহানগর শাখার আয়োজনে শুক্রবার রাত সাড়ে ১১টায় এই বিক্ষোভ মিছিল বের করা হবে।
















