আ.লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী: সারজিস আলম

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি উভয়ই একইভাবে অপরাধী। শুক্রবার (২৯ আগস্ট) রাতে তিনি ফেসবুকে একটি পোস্টে এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি-টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী।” তিনি আরও উল্লেখ করেন, “প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলে-মিশে একাকার।”

 

সারজিস আলম নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গটিও টানেন। তিনি দাবি করেন, “নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে!” তিনি এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানান।

 

তিনি জোর দিয়ে বলেন, “জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।”

 

এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূচনা করেছে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ