চট্টগ্রাম বন্দরে এক দিনে ইতিহাসের রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর পরিচালনায় নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিচালিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় বন্দরে মোট ৫,০১৯ টিইইউস (Twenty-foot Equivalent Units) কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়। এর মধ্যে ২,১০১ টিইইউস আমদানি কনটেইনার এবং ২,৯১৮ টিইইউস রপ্তানি কনটেইনার ছিল।

বন্দর সংশ্লিষ্টরা জানান, এ অর্জন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ব্যবসায়ী মহলকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে সিডিডিএল-এর এই সাফল্য জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ও নীল অর্থনীতি (Blue Economy) শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের দক্ষতা বৃদ্ধি বাংলাদেশের সামুদ্রিক খাতকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক করবে এবং বৈদেশিক বাণিজ্যের আস্থা আরও বাড়াবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ